ইতিহাস গড়ল সামান্থার সিনেমা

0
162
ছবি সৌজন্যে : এক্স

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অভিনীত মা ইনতি বাঙ্গারাম বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় করে এটি একক নারীপ্রধান তেলেগু সিনেমার মধ্যে অন্যতম বড় বাণিজ্যিক সাফল্যের স্বীকৃতি পেয়েছে।

এই অর্জনের খবর জানার মুহূর্তটিও ফ্যানদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন সামান্থা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছে, নির্মাতা রাজ নিদিমোরু একটি আইপ্যাডে সিনেমাটির শেষ বক্স অফিসের হিসাব দেখাচ্ছেন। স্ক্রিনে ১০০ কোটি টাকা আয়ের তথ্য দেখে বিস্মিত হয়ে সামান্থা উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, আমরা ১০০ কোটি করেছি। ভিডিওর ক্যাপশনে সামান্থা জানিয়েছেন,সিনেমাটি মুক্তির আগে অনেকেই এর সম্ভাবনা নিয়ে সন্দিহান ছিলেন।তার ভাষ্য, একজন প্রদর্শক পর্যন্ত তাকে বলেছিলেন, বড় কোনো নায়ক না থাকলে দর্শক নায়িকাকেন্দ্রিক সিনেমা দেখতে আগ্রহী হন না। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে সামান্থা বলেছেন, পরিবর্তন আনতে হলে ঝুঁকি নিতেই হয়। তার বিশ্বাস, মা ইনতি বাঙ্গারাম-এর সাফল্য ভবিষ্যতে নারীপ্রধান গল্প ও সিনেমার প্রতি প্রদর্শক, প্রযোজক এবং দর্শকদের দৃষ্টিভঙ্গি বদলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নন্দিনী রেড্ডি পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছেন রাজ নিদিমোরু, সামান্থা রুথ প্রভু এবং হিমান্ক রেড্ডি দুভুরু।

ট্রালালা মুভিং পিকচার্সের ব্যানারে নির্মিত ছবিটি ১৯ জুন মুক্তি পায়। তথ্য অনুযায়ী, মুক্তির পর থেকে সিনেমাটি বাজেটের তিন গুণেরও বেশি আয় করেছে। একই সঙ্গে এটি একক নারীপ্রধান তেলেগু সিনেমা হিসেবে বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয়ের প্রথম নজিরও গড়েছে। উল্লেখ্য, মা ইনতি বাঙ্গারাম-এ সামান্থার পাশাপাশি অভিনয় করেছেন গুলশান দেবাইয়া, দিগন্ত মানচালে, গৌতমী, শ্রীমুখী ও আনন্দ। উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর ফ্যামিলি ম্যান-খ্যাত নির্মাতা রাজ নিদিমোরুকে বিয়ে করেন সামান্থা রুথ প্রভু।