অঙ্গ-বঙ্গ-কলিঙ্গে একই সরকার, প্রত্যয়ী শাহ

0
45
ছবি সৌজন্যে : নিজস্ব

অঙ্গ, কলিঙ্গের পর এবার বঙ্গ। বাংলায় পূণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়ার জন্য প্রস্তুত। দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি বলেছেন ২০১৫-য় প্রথমবার জম্মু-কাশ্মীরে এনডিএ সরকার হয়েছে। ২০১৬-য় অসমে প্রথমবার বিজেপির সরকার হয়েছে। ১৭-য় মণিপুরে, হরিয়ানা, অরুণাচলে প্রথমবার বিজেপির সরকার গঠন হয়েছে। ২০১৮-য় ত্রিপুরায় ক্ষমতায় এসেছে। ২০২৪-এ প্রথমবার ওড়িশায়, ২০২৫-এ বিহারে এনডিএ সরকার এবং ছাব্বিশে পূণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়বে।

বাংলায় জেতার সঙ্গে সঙ্গে অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ তিন জায়গাতেই একই সরকার গঠন হবে।