আরিয়ানের বিরুদ্ধে মামলায় কোর্টের প্রশ্নে সমীর 

0
84
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
শাহরুখ পুত্র আরিয়ান খানের সিরিজ ব্যাডস অফ বলিউড-র বিরুদ্ধে মামলায় দিলি হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছেন প্রাক্তন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে। শুক্রবার সমীরের দায়ের করা মানহানির মামলার স্থগিতাদেশ নিয়ে প্রশ্ন তুলেছে দিল্লি হাইকোর্ট।
ওয়াংখেড়ের আবেদনের শুনানি করেছেন বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব। বিচারক আইআরএস অফিসারকে প্রশ্ন করেছেন যে, কোন কারণে দিল্লি হাইকোর্টে এই মামলার করলেন তিনি? এর জবাবে ওয়াংখেড়ের প্রতিনিধিত্বকারী সিনিয়র আইনজীবী সন্দীপ শেট্টি, আদালতকে বলেন যে, ওয়েব সিরিজটি দিল্লি-সহ দেশের বিভিন্ন শহরে শুটিং হয়েছে, তাই করা গিয়েছে। এরপরেই আদালত ওয়াংখেড়েকে আবেদনটি সংশোধন করতে এবং দিল্লিতে মামলার সঠিক কারণ কীভাবে হয়েছিল তা সঠিকভাবে দেখাতে বলেছে। আবেদনে, ওয়াংখেড়ে সিরিজের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের নির্দেশনা চেয়েছিলেন।
ওয়েব সিরিজের নির্মাতাদের কাছ থেকে ২ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছিলেন। যেটি তিনি টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে এই অর্থ দান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।