শাহরুখ-আরিয়ানের বিরুদ্ধে মামলা সমীর ওয়াংখেড়ের 

0
70
ছবি সৌজন্যে : এক্স
ফের এনসিবি-র প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ের নিশানায় শাহরুখ পুত্র আরিয়ান খান। সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ-পুত্রের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ দ্য ব্যাডস অফ বলিউড।
সিরিজের একটি চরিত্রের সঙ্গে দর্শক মিল পেয়েছে সমীর ওয়াংখেড়ের। চরিত্রটির মাধ্যমে এনসিবি-র প্রাক্তন আধিকারিককে নাকি খোঁচা দিয়েছেন আরিয়ান। এই অভিযোগে আরিয়ান ও শাহরুখের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা করেছেন সমীর ওয়াংখেড়ে।
এই সিরিজে বলিউডের বিভিন্ন বিষয় নিয়ে খোঁচা দিয়েছেন আরিয়ান খান। তার মধ্যে অন্যতম আরিয়ানের মাদককাণ্ড। ২০২১ সালে মাদকযোগের অভিযোগে একটি ক্রুজ পার্টি থেকে গ্রেফতার করা হয়েছিল আরিয়ান-কে। সেই সময়ে এনসিবি আধিকারিক ছিলেন সমীর। স‌ংশোধনাগারেও থাকতে হয়েছিল শাহরুখ-পুত্রকে। পরে এই মামলা থেকে অব্যাহতি পেয়েছিলেন তিনি।