‘২১-র পুনরাবৃত্তি ‘২৬ নয় : শুভেন্দু, শমীকের তোপে কমিশন 

0
57
ছবি সৌজন্যে : নিজস্ব
একুশের নির্বাচনে বিজেপি সম্পূর্ণভাবে তৈরি ছিল না। তবে, এবার আর বিজেপিকে অপ্রস্তুত অবস্থায় পাওয়া যাবে না। এয়ারপোর্টে দাঁড়িয়ে এভাবেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারীর মতে, অভিষেকের ডিজে বাজানোর মন্তব্য আসলে সেই একুশের কায়দাতেই নতুন করে হিংসা ছড়ানোর ইঙ্গিত। এবার আর বিজেপিকে অপ্রস্তুত অবস্থায় পাওয়া যাবে না। তাঁর কথায়, একুশের ভোটের পর বিজেপি তৈরি ছিল না। কিন্তু তখনকার সেই রক্তক্ষয়ী পরিস্থিতি অনেক শিক্ষা দিয়েছে। একটা কথা তৃণমূলের নেতারা জেনে রাখুন, এবার আর কোনও কিছুই একতরফা হবে না। এদিকে, শমীক ভট্টাচার্যের মন্তব্য, কমিশন নিজের লোকদের নিরাপত্তা দিতে পারে না।
এইটা ব্যর্থতা, তাঁর আরও মন্তব্য, মোথাবাড়িতে বিচারকদের উপর হামলা হল, গাড়ি ভাঙচুর হল, কমিশন কি পদক্ষেপ নিয়েছে? কিছুই করতে পারেনি, অনেকদিন আগেই কমিশনের উচিত ছিল পশ্চিমবঙ্গে এসে ঘাঁটি করা।