
সাহস থাকলে ভিন রাজ্যে বাঙালি অধ্যুসিত এলাকায় গিয়ে বাঙালিদের ভোট পেয়ে দেখাক। বাংলাভাষী ইস্যুতে তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন শমীক ভট্টাচার্য।
বিজেপির রাজ্য সভাপতির খোঁচা ভোট পাওয়া তো দূর, জামানত বাঁচাতেও পারবে না তৃণমূল। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা নিয়ে তণমূল বিজেপির বিরুদ্ধে অলআউট আক্রমণে নেমেছে। তৃণমূল নেত্রী মিছিল করেছেন। তারই পাল্টা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য চ্যালেঞ্জ করে বলেছেন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা কিংবা দিল্লির চিত্তরঞ্জন পাক, দেশের যেখানে যেখানে বাঙালি অধ্যুসিত এলাকা আছে সেখানে পঞ্চায়েত বা পুরসভার ভোটে তৃণমূল প্রার্থী দিয়ে ভোটে জিতে দেখাক।
জেতা তো দূর জামানত বাজেয়াপ্ত হবে বলে কটাক্ষ করেছেন শমীক ভট্টাচার্য।







