গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata ‘১০০ দিনে ম্যাজিক বিজেপির’, শিল্প বার্তা শমীকের

    ‘১০০ দিনে ম্যাজিক বিজেপির’, শিল্প বার্তা শমীকের

    0
    3
    ছবি সৌজন্যে :ফেসবুক
    ১০০ দিনের মধ্যে ম্যাজিক দেখাবে বিজেপি। রাজ্যে শিল্প-বিনিয়োগ ফিরিয়ে আনতে এমনই বড় প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।
    আগামী মাত্র ১০০ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের শিল্প ও উৎপাদন ক্ষেত্রে বিজেপি এমন কিছু বৈপ্লবিক পদক্ষেপ বা বড় ধামাকা করতে চলেছে, যা দেখার পর প্রত্যেকে বিজেপির নতুন সরকারের ভূয়সী প্রশংসা করতে বাধ্য হবে। কলকাতার বুক থেকে বিগত বাম ও তৃণমূল জমানায় বড় বড় কর্পোরেট কোম্পানিগুলির রাজ্য ছাড়ার ঐতিহাসিক ধাক্কাকে চূড়ান্ত লজ্জাজনক ও দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়ে শমীক সাফ জানিয়েছেন, রাজ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা এখনও গঠন না হলেও, নতুন সরকার বাংলায় এক লহমায় বিনিয়োগের বন্ধ দুয়ার খুলে দিতে কোমর বেঁধে নেমে পড়েছে। ব্যবসায়ী ও পুঁজিপতিদের আশ্বস্ত করে রাজ্য বিজেপি সভাপতি মনে করিয়ে দেন, এই মাটি কবিগুরু রবীন্দ্রনাথ এবং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পবিত্র ভূমি।
    এটাই দেশের মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ-বান্ধব অঞ্চল হওয়ার যোগ্য ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বিগত জমানার অপশাসনে বাংলার সেই বিপুল সম্ভাবনা কোনও দিন ডানা মেলতেই পারেনি। এবার যা প্রয়োজনীয়, ঠিক তাই করা হবে।