
সভাপতি হওয়ার ঠিক আগে, কয়েক দশক তরুণকর্মীর ভূমিকায় ফিরলেন শমীক ভট্টাচার্য। রাত পোহালেই তিনিই হবেন রাজ্য বিজেপির সভাপতি।
তার আগে সুকান্ত মজুমদারের উত্তরসূরি ফিরলেন ৬ নম্বর মুরলিধর সেন লেনের পার্টি অফিসের বাইরে বহু চেনা সেই চায়ের দোকানে। ঠিক যেমন কলেজে পড়ার দিনে। যে অফিসে ঢোকার আগে এই চায়ের দোকানেই চুমুক দিতেন চায়ের ভাঁড়ে। দিনবদলে এবার সঙ্গী দলের বিধায়িকা এবং সহযোদ্ধা অগ্নিমিত্রা পাল। বুধবার সকালের ছবি সেন্ট্রাল অ্যাভিনিউতে। এদিকে শমীক ভট্টাচার্যকে শুভেচ্ছা জানিয়েছেও খোঁচা দিতে ছাড়েন নি ফিরহাদ হাকিম।
রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম বলেছেন সভাপতি বদলালেও তৃণমূলকে সরানো সম্ভব নয় বিজেপির পক্ষে। কারণ তৃণমূল নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁর ওপর মানুষের আস্থা রয়েছে।
