
আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য বুথে বহুতল আবাসনের আবাসিকদের আসার আহ্বান জানিয়েছেন শমীক ভট্টাচার্য। রাজ্য বিজেপির সভাপতির কথায়, আবাসনের বাসিন্দারা ভোট দিতে পারছেন না।
রাজ্য সরকার নির্দিষ্ট একটা সম্প্রদায়কে তুষ্ট করার জন্য বাকি আবাসিকদের ভোটে না করে দিয়েছেন। শমীকের মন্তব্য, কলকাতার সমস্ত বহুতলের আবাসিকরা ১০০ শতাংশ বুথে আসুন, ভোট দিন তা সে বিজেপির পক্ষে হলেও দিন, কিংবা বিপক্ষে হলেও। গণতান্ত্রিক ব্যবস্থাকে, সাংবিধানিক প্রক্রিয়াকে যারা ধ্বংস করতে চাইছে তাঁদের বিরুদ্ধে লড়াই করতে হবে।
একইসঙ্গে রাজ্যের শাসকদল ভয়ে দেখিয়ে আবাসনের সেক্রেটারি কে বাধ্য করিয়েছে বুথ সরিয়ে দিতে। এর বিরুদ্ধে লড়াই, প্রতিরোধ গড়ে তুলতে হবে।
