গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Technology স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই

    স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই

    0
    89
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বার্লিনের আইএফএ মেলায় এ বছর প্রযুক্তিপ্রেমীদের জন্য আরেক চমক নিয়ে হাজির স্যামসাং। লঞ্চ হয়েছে গ্যালাক্সি এস২৫ এফই যা এরইমধ্যে বাজারে পাওয়া যাচ্ছে মাত্র সাড়ে ছ’শ ডলার থেকে। নতুন এ হ্যান্ডসেটটি চারটি রঙে পাওয়া যাবে।

    ডিভাইসটি মূলত গ্যালাক্সি এস২৫ পরিবারের আরও সাশ্রয়ী ভার্সন হিসেবে আত্মপ্রকাশ করেছে। একে বলা হচ্ছে সিরিজটির মিডরেঞ্জ তারকা কেননা যেখানে বেসিক গ্যালাক্সি এস২৫-এর দাম শুরু হয়েছিল আটশ ডলার থেকে সেখানে নতুন এস২৫ এফই তুলনামূলকভাবে কম দামে ইউজারদের একই সিরিজের অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে।সবচেয়ে আকর্ষণীয় বিষয় লুকিয়ে আছে ফোনটির সফটওয়্যারে। অন্য এস২৫ মডেলগুলো যখন বাজারে আসে তখন সেগুলো ওয়ান ইউআই ৭ অপারেটিং সিস্টেমে চলত।পরবর্তীতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে নতুন ভার্সন অ্যাড করা হলেও এস২৫ এফই সরাসরি বাজারে এসেছে ওয়ান ইউআই ৮ নিয়ে।এই আপডেটে অ্যাড হয়েছে একেবারে নতুন আইকন, আরও মসৃণ অ্যানিমেশন, উন্নত এআই ইন্টিগ্রেশন এবং আগের যেকোনো সময়ের তুলনায় বেশি কার্যকর স্প্লিট-স্ক্রিন পারফরম্যান্স।অন্যদিকে,স্যামসাংয়ের নতুন এস২৫ এফই ফ্ল্যাগশিপ লাইনআপের অন্যান্য ডিভাইসের তুলনায় কিছুটা কম সক্ষমতার হলেও ফিচারের দিক দিয়ে কোনো অংশেই পিছিয়ে নেই।

    ফোনটিতে রয়েছে এক্সিনস ২৪০০ সিপিইউ যা দৈনন্দিন কাজের জন্য যথেষ্ট হলেও পারফরম্যান্সে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ৮ এলিট প্রসেসরের মতো গতিশীল নয়। স্ন্যাপড্র্যাগন ৮ এলিট প্রসেসরটি সিরিজের অন্য মডেলগুলোতে ব্যবহার করা হয়েছে।