
দু’ মাস আগেও অনুমান ছিল স্যামসাং গ্যালাক্সি এস২৬ প্লাস বাজারে আসবে না।মাঝারি আকারের এই ফ্ল্যাগশিপ ফোনটি বাদ দিয়ে কোম্পানি ,এজ নামে পাতলা ফোন আনার পরিকল্পনা করেছিল।
তবে এখন সেই পরিকল্পনায় পরিবর্তন এসছে।নতুন তথ্য বলছে,এজ মডেলটি বাতিল হয়েছে আর এস২৬ প্লাস আগামী বছরই বাজারে আসছে। ফোনটির নতুন রেন্ডার বা ডিজাইনের ছবিও প্রকাশিত হয়েছে এর ফাঁস হওয়া স্পেসিফিকেশনের ভিত্তিতে।এই রেন্ডারটি প্রকাশ করেছে প্রযুক্তি তথ্য ফাঁস করা সংবাদমাধ্যম অনলিকস, অ্যান্ড্রয়েড হেডলাইনসের মাধ্যমে।ছবিতে দেখা গেছে, এস২৬ প্লাসের ডিজাইন আগের মডেলের মতোই তবে ক্যামেরা অংশে বড় পরিবর্তন এসেছে।গুঞ্জন শোনা গিয়েছিল,এতে পুরো প্রস্থ জুড়ে বড় ক্যামেরা মডিউল থাকবে।তবে রেন্ডারে দেখা গেছে, তিনটি লেন্সের নিচে ছোট একটি ক্যামেরা আইল্যান্ড।এটি অনেকটা এস২৬ আল্ট্রা এবং এস২৬ প্রো মডেলের ডিজাইনের মতো। এখন পর্যন্ত হিসাব হচ্ছে, এস২৬ প্রো মডেলটি এখন আর বাজারে আসবে না। এদিকে স্যামসাংয়ের এস২৬ সিরিজ নিয়ে বেশ কিছুদিন ধরেই বিভ্রান্তি চলছে।আগে মনে করা হচ্ছিল, এই সিরিজে আল্ট্রা, এজ এবং প্রো নামে তিনটি মডেল আসবে।তবে এখন নতুন তথ্য বলছে, স্যামসাং পুরনো স্টাইলেই ফিরছে।
প্রো মডেলের জায়গায় থাকবে এস২৬ আর এজ-এর জায়গায় আসবে প্লাস ভার্সন। তবে বাদ পড়া ফোন দুটি আদৌ বাজারে আসবে কি না তা এখনো নিশ্চিত নয়।




