গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology ওয়ান ইউআই ৯ বিটা আনছে স্যামসাং

    ওয়ান ইউআই ৯ বিটা আনছে স্যামসাং

    0
    16
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    গ্যালাক্সি এস২৬ ইউজারদের জন্য অ্যান্ড্রয়েড ১৭-এর ওপর ভিত্তি করে তৈরি বহুল প্রতীক্ষিত ওয়ান ইউআই ৯ ‍বিটা ভার্সন ওপেন করছে স্যামসাং।

    এ নতুন আপডেটে কুইক প্যানেলের নতুন ডিজাইন ও শক্তিশালী সিকিউরিটি ফিচারের পাশাপাশি থাকছে উন্নত এক্সেসিবিলিটি সুবিধা।আপাতত নির্দিষ্ট কিছু দেশে এ সপ্তাহ থেকে বিটা ভার্সনটি চালু হলেও বছরের শেষদিকে উন্নত এআই ফিচারসহ এর পূর্ণাঙ্গ সংস্করণ বাজারে আসবে।এ সপ্তাহ থেকেই গ্যালাক্সি ২৬ ইউজাররা ওয়ান ইউআই ৯-এর অভিজ্ঞতা নিতে পারবেন। নতুন এই আপডেটে কুইক প্যানেলের নকশা পরিবর্তনের স্যামসাং নোটস-এ অ্যাড হয়েছে নতুন কিছু সৃজনশীল সুবিধা।তবে এবারের আপডেটে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে এক্সেসিবিলিটি’র বিভিন্ন ফিচার। যারা ফোনে কিবোর্ড বহুলব্যবহার করেন তাদের জন্য এতে মাউস কি’র গতি নিয়ন্ত্রণের সুবিধা রাখা হয়েছে।এ ছাড়া টেক্সট স্পটলাইট নামের নতুন এক ফিচার অ্যাড হয়েছে, যা ফ্লোটিং উইন্ডো’র মাধ্যমে নির্দিষ্ট কোনো লেখাকে জুম করে স্পষ্টভাবে দেখতে সাহায্য করবে।পাশাপাশি, স্যামসাংয়ের স্ক্রিন রিডার টকব্যাক এখন গুগলের একই ফিচারের সঙ্গে অ্যাড হয়ে আরও উন্নত সেবা দেবে।ওয়ান ইউআই ৯-এ একটি নিরাপত্তামূলক ফিচারও অ্যাড করেছে স্যামসাং, যা ইউজারকে ক্ষতিকর অ্যাপ ইনস্টল করা থেকে দূরে রাখবে।

    এ সফটওয়্যারটি উচ্চ-ঝুঁকিপূর্ণ অ্যাপ শনাক্ত করে সে সম্পর্কে ইউজারকে সতর্ক করবে এবং প্রয়োজনে সেগুলোর ইনস্টলেশন বন্ধ করে দেবে।