গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home International ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে

    ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে

    0
    59
    ছবি সৌজন্যে : এক্স

    ইরানের পরমাণু কর্মসূচির প্রেক্ষিতে দেশটির ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ কার্যকর করা হচ্ছে। যদিও রাষ্ট্রসংঘের একটি পর্যবেক্ষণ সংস্থা পুনরায় ইরানের পরমাণু স্থাপনাগুলোর পরিদর্শন শুরু করার কথা নিশ্চিত করেছে।

    তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল স্থগিত করার জন্য বেজিংয়ের সঙ্গে রাশিয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মস্কো আশঙ্কা প্রকাশ করেছে যে, আন্তর্জাতিক আইন অনুসারে নিষেধাজ্ঞাগুলো কার্যকর করা বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও, তারা নিষেধাজ্ঞাগুলো কার্যকর নাও করতে পারে। এর আগে,জুন মাসে ইসরায়েল ও আমেরিকা কর্তৃক ইরানের পরমাণু স্থাপনায় বোমা হামলার পর ইরান যে পদক্ষেপ নিয়েছে, তা প্রত্যাহারের দাবি জানানোর পর ইউরোপীয় শক্তিগুলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করে।রাষ্ট্রসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ,আইএইএ নিশ্চিত করেছে যে, ওয়াশিংটন ও ইসরায়েলের হামলার পর এবং এক বিরতির পর এই সপ্তাহে ইরানের পরমাণু স্থাপনাগুলোর পরিদর্শন পুনরায় শুরু হয়েছে।আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শন পুনরায় শুরু করা ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির প্রধান দাবি।

    এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তিনি কায়রোতে সংস্থার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন এবং সংস্থার মহাপরিচালক যথেষ্ট সন্তুষ্ট ও খুশি।আরাঘচি জোর দিয়ে বলেছেন যে নিষেধাজ্ঞা পুনরায় আরোপের যেকোনও প্রচেষ্টা আইনগতভাবে অকার্যকর, তিনি তার পারমাণবিক কর্মসূচির ওপর চাপের কাছে কখনও নতি স্বীকার না করার প্রতিশ্রুতি দিয়েছেন।