বালি খাদান : মেদিনীপুর-ঝাড়গ্রামে উদ্ধার ৯০ লক্ষ 

0
554
ছবি সৌজন্যে : নিজস্ব
বেআইনিভাবে বালি খাদানের তল্লাশিতে নেমে এবার মেদিনীপুরে বালি ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার হয়েছে ৬৫ লক্ষ টাকা, এমনটাই খবর ইডি সূত্রে। প্রায় ১৪ ঘণ্টা ইডি তল্লাশি চলে বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়িতে। বাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় রাখা ছিল নোটের বান্ডিল, খবর ইডি সূত্রে।
বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল ফোন ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। সোমবার এই কারবারে মুনাফা কতটা, তা আন্দাজ করা যায় গোপীবল্লভপুরের নয়াবসানে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের কর্মী শেখ জহিরুল আলির এই বাড়ি দেখলেই। যিনি কিনা একসময়ে সাইকেল মিস্ত্রি ছিলেন। আজ তিনি এই অট্টালিকার মালিক।সূত্রের খবর, প্রথমে সাইকেল সারাতেন জহিরুল। পরে ভিলেজ পুলিশের কাজ পান। ইডি সূত্রে দাবি, ঝাড়গ্রামে এদিন সেই জহিরুলের বাড়ি থেকে ২৫ লক্ষ টাকা উদ্ধার হয়।
সূত্রের দাবি, কয়েক মাস আগে বর্ধমান রেঞ্জে জাতীয় সড়কে কয়েকটি বালি বোঝাই ট্রাক আটক করে পুলিশ। কাগজপত্র দেখতে চাইলে, জিডি মাইনিংয়ের জাল নথি দেখানো হয়। তার ভিত্তিতে বর্ধমানের থানায় এফআইআর দায়ের করে পুলিশ।