সন্দীপের স্ত্রীকে বদলি বেলেঘাটায়, রেজিস্ট্রারকে সরাতে নির্দেশও

0
165
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

এবার সন্দীপ ঘোষের স্ত্রীকে বদলি করা হয়েছে আর জি কর থেকে বেলেঘাটা আইডিতে। আর একই দিনে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বেআইনিভাবে পদ আগলে থাকার জন্য ২৪ ঘন্টার মধ্যে রেজিস্ট্রারকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আর জি কর হাসপাতালের মাইক্রো বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন সঙ্গীতা দাস ঘোষ। তাঁকে বেলেঘাটা আইডি হাসাপাতালে মাইক্রোবায়োলজি বিভাগেই একই পদে বদলি করা হয়েছে। আর জি করে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার পরেই প্রকাশ্যে আসে হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগ। সেই মামলায় গ্রেফতার হন সন্দীপ ঘোষ। তারপর একে একে বিপ্লব সিং, আফসার আলি, সুমন হাজরা, আশিস পাণ্ডেকে গ্রেফতার করা হয়। এদিকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি। এজন্য ২৪ ঘন্টার সময়ও বেধে দেওয়া হয়েছে। শুক্রবার বিকেল ৫টার মধ্যে মানস চক্রবর্তীকে পদ থেকে সরে যেতে বলা হয়েছে। এই নির্দেশ না মানলে জোর করেই সরিয়ে দেওয়া হবে।

বারবার চিকিৎসকদের একাংশ অভিযোগ তুলেছিলেন রেজিস্ট্রার পদের বিরুদ্ধে। রাজ্যের আগাম অনুমোদন ছাড়াই অবসরের সময়সীমা পেরনোর ৫ বছর পরেও ২০১৯ থেকে অবৈধভাবে রেজিস্ট্রারের পদ দখল করে বসে রয়েছেন মানস চক্রবর্তী। এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা চলছিল।