
সন্দেশখালি ইস্যুতে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে ইন্ডিয়া জোটের শরিকরা। সন্দেশখালি নিয়ে ৩২ মিনিট ৪২ সেকেন্ডের একটি স্টিং ভিডিওকে ঘিরে শনিবার থেকে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
এই আবহে সন্দেশখালি নিয়ে আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ । নতুন এই ভিডিওয় রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করা নির্যাতিতাদের পরিচয় নিয়েই প্রশ্ন তুলেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তাঁর পাশে দাঁড়িয়ে একই প্রশ্ন তুলেছেন সন্দেশখালির আর এক আন্দোলনকারিণীও। তবে ভিডিওটি কবে এবং কোথায় তোলা, তা স্পষ্ট নয়। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেতা প্রকাশ রাজ।বলেছেন, নির্বাচনে জেতার জন্য একটি দল কতটা নিচে নামতে পারে। অন্যদিকে কংগ্রেস নেতা পবন খেরা বলেছেন, সন্দেশখালি ইস্যুতে বাংলার শাসকদলের ভূমিকা নিয়ে বহু বিতর্ক হয়েছে।এখন অভিযোগকারীই বিজেপির ভূমিকা ফাঁস করে দিয়েছেন।এবার এটা নিয়েও কি বিতর্ক হবে। ঝাড়খণ্ডের শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কটাক্ষ করেছে, এবার প্রিয় বন্ধুও পাল্টা আক্রমণ শুরু করেছে।অসত্যের পর্দা সরে গিয়েছে।





