গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home North 24Pgs সন্দেশখালিতে আক্রান্ত পুলিশ, গ্রেফতার মুসা মোল্লা

    সন্দেশখালিতে আক্রান্ত পুলিশ, গ্রেফতার মুসা মোল্লা

    0
    89
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সন্দেশখালিতে পুলিশের উপর হামলার ঘটনায় অবশেষে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত তৃণমূলকর্মী মুসা মোল্লা। ন্যাজাট থেকেই গ্রেফতার করা হয়েছে তৃণমূলকর্মী মুসাকে।
    শুক্রবার সন্দেশখালিতে জমি দখলের মামলার তদন্তে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। তারপর মুসার ভাই-ভাইপোকে গ্রেফতার করা গেলেও মুসা অধরাই ছিল। পর অবশেষে গ্রেফতার হয়েছে মুসা মোল্লা। সন্দেশখালিতে সেদিনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩। ভেড়ি তৈরি করার জন্য স্থানীয় বাসিন্দাদের ওপর চাপ! জোর করে জমি দখলের অভিযোগ। আর এই অভিযোগের প্রেক্ষিতে তৃণমূলকর্মীর বাড়িতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে পুলিশকে। সন্দেশখালিতে আহত হন এক আধিকারিক-সহ ৬ পুলিশ কর্মী!
    ফের এই ঘটনায় জড়ায় তৃণমূলের নাম! মূল অভিযুক্ত মুসা মোল্লা বয়ারমারি দু-নম্বর গ্রাম পঞ্চায়েতের চুঁচুড়ার বাসিন্দা। সেই মুসাকে অবশেষে গ্রেফতার করা গেল।