!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

29.2 C
Kolkata
29.2 C
Kolkata
More
    Home Entertainment প্যারিসে আটকে সন্দীপ্তা

    প্যারিসে আটকে সন্দীপ্তা

    0
    27
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    প্রেমদিবস কাটিয়েছিলেন কলকাতায়। আর তারপরই স্বামী সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে নরওয়ে সফরে গিয়েছিলেন।বিদেশ সফর দিব্যি উপভোগ করছিলেন দু’জনে। সোশাল মিডিয়া পোস্টে সে ঝলকে সাক্ষী ফ্যান ফলোয়াররা।

    তবে গণ্ডগোল হল ফিরতি পথে। দু’জনের কলকাতা ফেরার পথে বাদ সেধেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। তার ফলে স্বাভাবিকভাবেই বিপাকে অভিনেত্রী সন্দীপ্তা সেন। সোশাল মিডিয়া পোস্টে জানা গিয়েছে এই দুঃসংবাদ। সন্দীপ্তার ইনস্টাগ্রামের দিকে তাকালেই স্পষ্ট জানা যায়, বর্তমানে অভিনেত্রী প্যারিসে রয়েছেন। তাঁর আবু ধাবি হয়ে কলকাতায় ফেরার কথা। তবে বিমান বাতিল থাকার ফলে বিপাকে পড়েছেন অভিনেত্রী। বাড়ি ফেরার জন্য বিকল্প বন্দোবস্তের চেষ্টা করা হচ্ছে। যেহেতু প্যারিসে কোনও সমস্যা হচ্ছে না। তাই স্বাভাবিকভাবে নিরাপদেই রয়েছেন সন্দীপ্তা ও তাঁর স্বামী সৌম্য। কবে বাড়ি ফিরতে পারবেন, আপাতত সেই চিন্তায় তারকা দম্পতি। দুশ্চিন্তায় রয়েছেন অভিনেত্রীর পরিবারের সদস্যরাও।শুধু সন্দীপ্তাই নন,বিপাকে পড়েছেন আরও বহু অভিনেত্রী। তালিকায় রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

    পরীক্ষা মিটতেই ছেলের আবদারে দুবাইতে গিয়ে আটকে পড়েছেন তিনি।শুভশ্রী ও তাঁর ছেলে ইউভান দু’জনেই নিরাপদে রয়েছেন।অভিনেত্রী সোনাল চৌহান, এষা গুপ্তা, নার্গিস ফাকরি, কমল আর খান, দক্ষিণী অভিনেত্রী বিষ্ণু মানচুরও দুবাইতে আটকে পড়েছেন। সিকন্দর ছবির সঙ্গীত পরিচালক সন্তোষ নারায়ণও রয়েছেন তালিকায়।