
হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাস, মেয়ো রোডে তৃণমূলের সংহতি দিবস, সনাতন সমাজের শৌর্য দিবসের কর্মসূচির দিনেও পথে ছিল বাম-কংগ্রেসও।
পার্ক সার্কাস থেকে রাজাবাজার পর্যন্ত বামেরা সংহতি মিছিল করেছেন। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন ১৯৯২ সালের পর থেকে প্রতিবছরই এই দিনটি বামপন্থী মানুষজন সংহতি দিবস হিসেবে পালন করেন। কিন্তু ছাব্বিশের নির্বাচনের আগে যেভাবে একটা ধর্মীয় কার্ড খেলার চেষ্টা হচ্ছে।
মিছিল থেকে তারই প্রতিবাদ করা হয়েছে। এদিকে ধর্মতলায় সম্প্রীতির মিছিল করেছে কংগ্রেসও।







