গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment মেজাজ হারালেন সঞ্জয় দত্ত

    মেজাজ হারালেন সঞ্জয় দত্ত

    0
    28
    ছবি সৌজন্যে : এক্স

    অভিনেতা সঞ্জয় দত্ত, স্ত্রীর সঙ্গে রেস্তোরাঁয় গিয়ে ছবিশিকারিদের ওপর মেজাজ হারালেন। এমন একটি ঘটনাই এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে।গত কয়েক বছর ধরে দুবাইয়ে বসবাস করলেও পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে স্ত্রী মান্যতা দত্ত ও দুই সন্তানকে নিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত।

    সম্প্রতি পরিবারসহ একটি রেস্তোরাঁয় গেলে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই ছবিশিকারিদের ক্যামেরায় ঘিরে ধরা হয় তাকে।প্রথমে তিনি ইশারায় ছবি তুলতে নিষেধ করেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় বিরক্ত হয়ে সরাসরি বলতে শোনা যায়,এই তোরা এ সব বন্ধ কর। এমনকি বারবার ছবি তোলা চালিয়ে গেলে আরও চড়া সুরে তিনি তাদের থামতে বলেন।পরিস্থিতি তখন কিছুটা অস্বস্তিকর হয়ে উঠলে, মান্যতা দত্ত তাকে শান্ত করে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।এ ধরনের আচরণ অবশ্য বলিউডে নতুন নয়। এর আগেও জয়া বচ্চন প্রায়ই পাপারাজ্জিদের ওপর বিরক্তি প্রকাশ করেছেন।

    একইভাবে কাজলকেও একাধিকবার মেজাজ হারাতে দেখা গেছে।ঘটনাটির ভিডিও সামনে আসার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।অনেকেই মনে করছেন, ব্যক্তিগত সময়ের প্রতি সম্মান না দেখানোয় ছবিশিকারিরাই দায়ী। আবার কেউ কেউ বলছেন, একজন তারকা হিসেবে আরও সংযত আচরণ করা উচিত ছিল অভিনেতার।