গ্রাম থেকে শহর
News & Much More

37 C
Kolkata
37 C
Kolkata
More
    Home National আরবিআইয়ের ২৬তম গভর্নর সঞ্জয় মালহোত্রা 

    আরবিআইয়ের ২৬তম গভর্নর সঞ্জয় মালহোত্রা 

    0
    143
    ছবি সৌজন্যে :সংগৃহীত
    রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন গভর্নর হিসেবে অর্থমন্ত্রকের রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা নিয়োগ করেছে কেন্দ্র।শক্তিকান্ত দাসের স্থালাভিষিক্ত হয়েছেন তিনি। 
    আরবিআইয়ের ২৬ তম গভর্নর হিসাবে দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন সঞ্জয় মালহোত্রা। ১৯৯০ ইউপিএসসি ব্যাচের রাজস্থান ক্যাডারের অফিসার তিনি। মঙ্গলবার শেষ হবে শক্তিকান্ত দাসের কার্যকালের মেয়াদ। এরপরই কেন্দ্রীয় ব্যাঙ্কের দায়িত্বভার গ্রহণ করবেন সঞ্জয় মালহোত্রা।আইআইটি কানপুরের প্রাক্তনী সঞ্জয় মালহোত্রার রয়েছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতকের ডিগ্রি। আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর করেছেন তিনি। অর্থ মন্ত্রকের রাজস্ব সচিব হওয়ার আগে আর্থিক পরিষেবা বিভাগের সচিবের দায়িত্বভার সামলেছেন সঞ্জয় মালহোত্রা। প্রশাসনিক কাজের দীর্ঘ ৩৩ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিদ্যুৎ, কর, তথ্যপ্রযুক্তি এবং খনির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের কাজের সঙ্গে জড়িয়ে থেকেছেন তিনি।
    কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের হয়ে অর্থ দফতরের কাজ করেছেন সঞ্জয় মালহোত্রা। বর্তমানের প্রত্যক্ষ ও পরোক্ষ কর নীতি তৈরির ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।