ন্যায়বিচার পেতে হাইকোর্টে যাচ্ছেন সঞ্জয়ের আইনজীবী

0
197
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
ফাঁসিয়ে দেওয়া হয়েছে, সাজা ঘোষণার পর ফের বলছেন কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারের আইনজীবী। ন্যায়বিচারের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বলে জানিয়েছেন আইনজীবী সেঁজুতি চক্রবর্তী।
তিনি জানিয়েছেন কোনও অভিযুক্ত নিম্ন আদালতে দোষী প্রমাণিত হলেও, তাঁর অধিকার রয়েছে উচ্চ আদালতে আবেদন করার। সেই অনুযায়ী হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন তাঁরা। তবে আবেদন নিয়ে পরিকল্পনা করার জন্য কিছু সময় লাগবে বলেও জানিয়েছেন সেঁজুতি চক্রবর্তী। তিনি জানিয়েছেন সঞ্জয় রায়ের মুক্তির জন্যই হাইকোর্টের দ্বারস্থ হবেন তাঁরা। সেঁজুতি জানিয়েছেন ঠিক কোন পরিস্থিতিতে দোষীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সাবমিশনে তা বিশদে জানানো হয়েছিল। সেঁজুতির দাবি সঞ্জয়কে দোষী প্রমাণিত করা নিয়ে এখনও সংশয় রয়েছে, যা স্পষ্ট হয়নি। সেগুলোই হাইকোর্টে বলবেন বলে জানিয়েছেন।
এক্ষেত্রে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের কথা তুলে এটাও মনে করিয়ে দিয়েছেন বিরলের মধ্যে বিরলতম হলেও সংশোধনের একটা সুযোগ থাকে একজন মানুষের। যেটা সবার অধিকার।