গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata সরকার ফাঁসাচ্ছে, ধর্ষণ-খুন করেননি, চিৎকার সঞ্জয়ের 

    সরকার ফাঁসাচ্ছে, ধর্ষণ-খুন করেননি, চিৎকার সঞ্জয়ের 

    0
    144
    সরকারই তাঁকে ফাঁসাচ্ছে, তাঁর নামে সব দোষ দেওয়া হচ্ছে। তিনি ধর্ষণ-খুন করেননি। আরও এক বার নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন আর জি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়।
    সোমবার শিয়ালদহ আদালতে ধৃত সিভিকের বিরুদ্ধে চার্জ গঠন হয়। তার পর তাঁকে প্রিজন ভ্যানে তোলা হলে ধৃত সিভিক চিৎকার করে বলতে থাকেন,  তিনি পুরোপুরি নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগও তুলেছেন তিনি। এই প্রসঙ্গে আর জি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার বলেছেন, এত দিন তিনি চুপচাপ ছিলেন। আমি কিন্তু ধর্ষণ-খুন করেননি। একই সঙ্গে তাঁর সংযোজন, তাঁকে সব জায়গায় ভয় দেখাচ্ছে। পাশাপাশি তাঁর নিজের ডিপার্টমেন্টও তাঁকে ভয় দেখাচ্ছে।
    সোমবার দুপুরেই শিয়ালদহ আদালতে নিয়ে যাওয়া হয় আরজি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় অভিযুক্তকে। চারদিকে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ। তার মাঝেই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় ধৃত সিভিককে।
    ছবি  সৌজন্যে : নিজস্ব