গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata সঞ্জয়ের ফাঁসি না আমৃত্য কারাবাসই, হাইকোর্টের রায়ে নজর

    সঞ্জয়ের ফাঁসি না আমৃত্য কারাবাসই, হাইকোর্টের রায়ে নজর

    0
    148
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    আর জি করের চিকিৎসককে ধর্ষণ খুনে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্য কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে সঞ্জয়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য।
    একই দাবিতে আদালতে গিয়েছে সিবিআই। শুক্রবার সেই মামলারই চূড়ান্ত রায় দেবে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় ২০ জানুয়ারি সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছিল শিয়ালদহ কোর্ট। এদিকে ৯ ফেব্রুয়ারি আর জি করের নির্যাতিতার জন্মদিন।
    ওই দিন পথে নামার আবেদন করেছেন নির্যাতিতার বাবা-মা। অন্যদিকে শুক্রবারই মামলার ৬ মাস। শুক্রবার একাধিক কর্মসূচিও নিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরর্স ফ্রন্ট।