চিরঘুমের দেশে কিংবদন্তী সঙ্গীতশিল্পী সনজীদা খাতুন

0
347
ছবি সৌজন্যে : এক্স

না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের কিংবদন্তী রবীন্দ্রসঙ্গীত শিল্পী সনজীদা খাতুন। দেশটির সংস্কৃতির অঙ্গণে অগ্রণী ব্যক্তিত্ব সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। মঙ্গলবার বেলা ৩ টে ১০ মিনিটে ঢাকার স্কোয়ার  হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন ছিলেন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

সনজীদা খাতুনে জন্ম ১৯৩৩ সালের ৪ এপ্রিল। বাবা কাজী মোতাহার হোসেন ছিলেন অধ্যাপক। মা সাজেদা খাতুন গৃহবধূ। ১৯৫৪ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, ১৯৫৫ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ১৯৭৮ সালে পিএইচ ডি ডিগ্রি লাভ করেন তিনি। শিক্ষাকতা দিয়ে তাঁর কর্মজীবন শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন।

পাকিস্তান সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলার নববর্ষ উদযাপন উৎসব তিনিই শুরু করেন। রবীন্দ্র সঙ্গীতে তাঁর অসামান্য অবদানকে স্বীকৃতি জানাতে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছিলেন। প্রায় সপ্তাহ খানেক হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন সুরসম্রাজ্ঞী  সনজীদা খাতুন।