
বেকসুর খালাস চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আর জি কর কাণ্ডের দোষী সঞ্জয় রায়। ১৭ জুন হাইকোর্টে মামলা দায়ের করেছেন।
বুধবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আবেদনের শুনানি রয়েছে। আর জি করের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায়কে শিয়ালদহ কোর্ট জানুয়ারি মাসে আজীবন জেলের সাজা দিয়েছে। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন সিভিক ভলান্টিয়ারের আইনজীবী। শিয়ালদহ আদালত রায় ঘোষণার পরেই সঞ্জয়ের আইনজীবী সেজুতি চক্রবর্তী হায়ার কোর্টের দ্বারস্থ হবে বলে জানিয়েছিলেন। সেই মত বেকসুর খালাস চেয়ে হাইকোটের দ্বারস্থ হয়েছেন সঞ্জয়।
আরজি করকাণ্ডে দোষী সঞ্জয় রায়ের বারংবার ফাঁসি চেয়ে সিবিআই আবেদন করলেও আদালত এই ঘটনাকে বিরলের থেকে বিরলতম বলে মনে করেনি।







