
তাহেরপুরে সভার পরেই ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে পুজো দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলে সাধারণের সঙ্গে। শুক্রবার প্রথমে হেলিকপ্টারে বনগাঁয় পৌঁছন, সেখান থেকে সড়কপথে ঠাকুরবাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পুজো দিয়েই বিজেপিকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন মতুয়াদের আবেগ নিয়ে খেলছে বিজেপি। তাঁর অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মতুয়াদের যে প্রতিশ্রুতি দিয়েছেন তার একটাও পালন করা হয়নি। একটাও মতুয়াদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না। বলেছিল, কিন্তু বাস্তবে তা হয়নি। হুঁশিয়ারি দিয়ে বলেছেন হয় মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব দিন, নইলে গদি ছাড়ুন।
এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়ি ছাড়তেই গঙ্গাজল, গোবর দিয়ে নাটমন্দির ধুইয়ে শুদ্ধিকরণ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়ি ছাড়তেই তাঁর বিরুদ্ধে স্লোগান দেন শান্তনু ঠাকুর পন্থী মতুয়ারা।
