গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata গ্রেড ১ বন্দির মর্যাদা চাই শান্তনুর! চিকিৎসার দাবি সোনা পাপ্পুর

    গ্রেড ১ বন্দির মর্যাদা চাই শান্তনুর! চিকিৎসার দাবি সোনা পাপ্পুর

    0
    6
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ইডি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাস এবং কসবার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে পেশ করা হয়েছে ব্যাঙ্কশাল আদালতে।
    বিচারকের কাছে শান্তনুর আইনজীবী তাঁর মক্কেলের জন্য প্রথম শ্রেণির বন্দি’র মর্যাদার আর্জি জানিয়েছেন। শান্তনুর আইনজীবী বলেছেন, শান্তনুর লাইফ থ্রেট রয়েছে। তাঁর মক্কেল একাধিক থানায় গুরুত্বপূর্ণ তদন্ত করেছেন। তাঁর তদন্তের জন‍্য একাধিক অভিযুক্ত গ্রেফতার হয়ে জেলে রয়েছেন। তাই জেলে গ্রেড ওয়ান বন্দির মর্যাদা দেওয়ার আবেদন জানাচ্ছেন। ইডির আইনজীবী ধৃত প্রাক্তন পুলিশকর্তার বিচারবিভাগীয় হেফাজতের আবেদন করেছেন। তবে শান্তনু কেন গ্রেড ওয়ান বন্দির আবেদন করছেন, তা তাঁরা বুঝতে পারছেন না। ইডির আইনজীবী জানান, শান্তনু যে আবেদন করছেন, সেই রকম পরিস্থিতি তৈরি হয়েছে কি না, তা জেল কর্তৃপক্ষের কাছে জানতে হবে। সোনা পাপ্পুর আইনজীবীও জামিনের আবেদন করেননি। তবে তাঁর মক্কেলের জন্য জেলে যথাযথ চিকিৎসার আর্জি জানিয়েছেন বিচারকের কাছে।
    যদিও, ব্যাঙ্কশাল আদালতের বিচারক এই ব্যাপারে কোনও নির্দেশ দেয়নি। দু’পক্ষের সওয়াল জবাবের পর শান্তনু সিনহা বিশ্বাস ও সোনা পাপ্পুর ১ জুন অবধি জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।