গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National সন্দেহভাজনের তথ্য কপি নয়, ইডিকে সুপ্রিম কোর্ট  

    সন্দেহভাজনের তথ্য কপি নয়, ইডিকে সুপ্রিম কোর্ট  

    0
    106
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    কোনও সন্দেহভাজনের ল্যাপটপ বা মোবাইল থেকে কোনও তথ্য কপি বা অনুমতি ছাড়া কোনও তথ্য ব্যবহার করতে পারবে না ইডি। সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। 
    শীর্ষ আদালতে ইডির তদন্ত প্রক্রিয়া নিয়ে মামলা করেছিলেন লটারি কিং স্যান্টিয়াগো মার্টিন্স। তাঁর দাবি ছিল, তদন্তকারী সংস্থা তাঁর এবং তাঁর সংস্থার একাধিক বৈদ্যুতিক গ্যাজেট বাজেয়াপ্ত করেছে। এবং সেই ল্যাপটপ এবং মোবাইলগুলি থেকে তথ্য কপি করা হচ্ছে। স্যান্টিয়াগো মার্টিন্সের দাবি, তাঁর সাংবিধানিক এবং মৌলিক অধিকার নষ্ট হচ্ছে।  লটারি কিং’য়ের সেই আর্জি মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট।
    শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ইডি বাজেয়াপ্ত করা কোনও ইলেকট্রনিক গ্যাজেটের তথ্য বা নথি কপি করতে পারবে না। এমনকী, অনুমতি ছাড়া ল্যাপটপ বা মোবাইলে থাকা তথ্য প্রকাশও বা ব্যবহার করতে পারবে না।