গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata সন্তোষ মিত্র-য় বিসর্জনে পরিবর্তন যাত্রা

    সন্তোষ মিত্র-য় বিসর্জনে পরিবর্তন যাত্রা

    0
    104
    ছবি সৌজন্যে : নিজস্ব

    শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারের উপস্থিতিতে প্রতিমাকে নিয়ে স্কোয়ারের পরিবর্তন যাত্রা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে।

    এর আগে দুপুরে সিঁদুর খেলায় মেতেছিলেন মহিলারা। পুজোর শুরু থেকেই পুলিশ প্রশাসনের সঙ্গে একাধিকবার দ্বন্দ্বে জড়িয়েছে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো। আবাহনেই বিসর্জনের হুঁশিয়ারিও দিয়েছিলেন সজল ঘোষ। শেষ পর্যন্ত বিতর্ক কাটিয়ে শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে।

    মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র অংশ নিয়েছিল শোভাযাত্রায়। আগেই বিসর্জনের এই শোভাযাত্রাকে পরিবর্তনের যাত্রা বলে ঘোষণা করেছিলেন সজল ঘোষ।