
সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো কমিটিকে ফের নোটিস দিয়েছে পুলিশ। তাতেই ক্ষুব্ধ পুজো উদ্যোক্তা সজল ঘোষ সাংবাদিক বৈঠক করে পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে প্রয়োজনে ঘট পুজো করার হুঁশিয়ারি দিয়েছেন।
সজল ঘোষ অভিযোগ করেছেন এবারের থিম অপারেশন সিঁদুর বলেই পুলিশের এত রাগ। মে, জুন, জুলাই এই নিয়ে তিন মাসে তিনটি চিঠি পাঠিয়েছে পুলিশ। তাতে বেশকিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
রাস্তায় গেট বসানো থেকে লাইট অ্যান্ড সাউন্ডে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এতেই সজল ঘোষের প্রশ্ন অন্যান্য পুজো কমিটিগুলোর ক্ষেত্রে কেন এই নোটিস দেওয়া হচ্ছে না।






