
আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে জঙ্গি বলে আক্রমণ করেছেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। তাঁর অভিযোগ পঞ্চায়েত ভোটের সময় ভাঙড়ে যেভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে তার জন্য দায়ী নওশাদ সিদ্দিকি।
মঙ্গলবার ভাঙড়ের প্রাণগঞ্জ অঞ্চলের কালিকাপুর এলাকায় একটি রাস্তার উদ্বোধনে গিয়েছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। সেখানেই নওশাদ সিদ্দিকিকে নাম না করে অপদার্থ বলে আক্রমণ করে তিনি বলেছেন হুগলিতে বসে বসে কীভাবে ভাঙড়ের শান্তি নষ্ট করা যায় তার চক্রান্ত করছে। ভোটের সময় হাসপাতাল, রাস্তা বানানোর কথা বললেও কোনও প্রতিশ্রুতিই পূরণ করেননি নওশাদ সিদ্দিকি। সন্ত্রাসবাদী, জঙ্গি নেতা নওশাদ সিদ্দিকিকে তুলোধনা করেছেন সওকত মোল্লা। জবাবে আইনি লড়াইয়ের পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন নওশাদ সিদ্দিকি।
তিনি যদি দেশবিরোধী কাজে যুক্ত থাকেন তবে কীভাবে বিধানসভায় অ্যাক্সেস দিচ্ছেন স্পিকার। মুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্র দফতরই বা কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। সওকত মোল্লাকে আক্রমণ করে বলেছেন ব্যাটাকে ছাড়বেন না।
