গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Entertainment ৩০-এ পা দিলেন সারা

    ৩০-এ পা দিলেন সারা

    0
    151
    ছবি সৌজন্যে : এক্স

    অভিনেত্রী সারা আলি খান ৩০-এ পা দিলেন। অমৃতা সিংহের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর করিনা কপূরকে বিয়ে করেন সইফ আলি খান। নেই নেই করে এক দশকের বেশি সময় পার করে ফেলেছে সইফ-করিনা দাম্পত্য।তাঁদের দুই সন্তানও রয়েছে।সারার তুলনায় ২০ বছরের বেশি ছোট তাঁর সৎভাইয়েরা।করিনা-সারার সম্পর্কও বন্ধুর মতো।

    ছোটবেলায় সিনেমার পর্দায় করিনাকে দেখেই ভালবেসে ফেলেছিলেন সারা।সেই করিনাই এখন তাঁর সৎমা।করিনা স্পষ্ট জানিয়েছেন, তিনি সারার মা নন,কারণ তাঁদের মা রয়েছে। তাঁরা অনেক বেশি বন্ধু।তবে সারাকে বিভিন্ন সময় নানা উপদেশ দিয়েছেন করিনা। তাঁর প্রেম জীবন নিয়েও নানা পরামর্শ দিয়েছেন। এ বার সারার জন্মদিনে করিনা লিখেছেন,শুভ জন্মদিন প্রিয়, এটা মনে রাখার মতো একটা বছর হোক তোমার জীবনে। এতটা ভালবাসা।

    উল্লেখ্য সারা বরাবরই করিনাকে পছন্দ করেন।বাবার বিয়েতে প্রথম থেকে শেষ অবধি ছিলেন।সারা বিভিন্ন সাক্ষাৎকারে বলেন তিনি করিনাকে এতটাই ভালবাসতেন যে তিনি তাঁর বাবার স্ত্রী হয়ে গেল। সারার বন্ধুর এটা নিয়ে রসিকতাও করে।একইসঙ্গে পর্দায় করিনাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন সে কথাও স্বীকার করেছেন তিনি। কিন্তু শুধু এটুকুই নয়, সারা মনে করেন তিনি করিনাকে ভালবাসেন, কারণ বাবা সুখে আছেন।