গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National দিল্লির সরাই কালে খান চক এখন ‘বিরসা মুন্ডা চক’

    দিল্লির সরাই কালে খান চক এখন ‘বিরসা মুন্ডা চক’

    0
    148
    আদিবাসী নেতা বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে দিল্লির সরাই কালে খান চওক বদলে  বিরসা মুণ্ডা চওক নামকরণ করেছেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর।
    বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে জনজাতীয় গৌরব দিবস পালিত হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, এবার থেকে সরাই কালে খান চওকের নতুন নাম বিরসা মুন্ডা চক। তাঁর মূর্তি, তাঁর নামাঙ্কিত এই চক শুধু দিল্লিবাসীই নয়, বিরসা মুন্ডার জীবনের মূল্যবোধ এবং সংগ্রাম এখানে আসা প্রতিটি মানুষকে অনুপ্রেরণা জোগাবে।সম্প্রতি সরাই কালে খান চওকে বিরসা মুন্ডার মূর্তি উদ্বোধন করে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আর তারইপরই কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী সরাই কালে খান চওকের নাম বদলের কথা ঘোষণা করেছেন। এর আগেও নাম বদলের পালা চলেছে রাজধানীতে। অওরঙ্গজেব রোডের নাম বদলে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের নামে নামকরণ করা হয়েছিল। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনের রেসকোর্স রোডের নাম বদলে করা হয় লোক কল্যাণ মার্গ। ডালহৌসি রোডের নাম পাল্টানোরও প্রস্তাব করা হয়েছিল।
    সেটির নাম দারা শিকোহ রোড করার দাবি উঠতেই আপত্তি জানিয়েছিলেন বিশিষ্ট ইতিহাসবিদেরা। তারপরেও রাজপথের নাম বদলে করা হয় কর্তব্যপথ।

    ছবি  সৌজন্যে :  এক্স