
দিন বদলালেও যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজের চিত্রটা কিন্তু বদলালো না। দ্বিতীয় দিনেও কড়া পুলিশি পাহারার মধ্যে দিয়ে আয়োজিত হয়েছে সরস্বতী বন্দনা।
তবে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। সোমবার হইহুল্লোড়, নাচ-গান, আনন্দ-উদ্দীপনার মধ্যে দিয়ে বাগদেবীর আরাধনায় মাতেন পড়ুয়ারা। উল্লেখ্য, যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে সরস্বতী পুজো আয়োজনকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। কলকাতা হাইকোর্টে মামলাও হয়।
বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারের উপস্থিতি পুজো আয়োজন করতে হবে যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে। পাশাপাশি যোগেশচন্দ্র ডে কলেজের অস্থায়ী নির্মাণ ভেঙে ফেলারও আদেশ দেন বিচারপতি সেনগুপ্ত।








