গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata সরস্বতী পুজোয় গান লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা

    সরস্বতী পুজোয় গান লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা

    0
    789
    ছবি সৌজন্যে :ফেসবুক
    সরস্বতী পুজোয় গান লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের কথা ও সুরে অদিতি মুন্সির কণ্ঠে গাওয়া সেই গান ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী।
    গানের শুরুতেই অ্যানিমেশনের ছোঁয়াতে ভিডিওতে দেখা যাচ্ছে হরিণ, ময়ূর। এছাড়াও দেবী সরস্বতীর মাটির প্রতিমা গড়ে তোলা থেকে বাড়িতে বাড়িতে, পাড়ার মণ্ডপ, নিজে হাতে বাগদেবীকে অর্থ নিবেদনের ছবিও রয়েছে গানের ভিডিওতে।
    গানের পাশাপাশি ফেসবুক পোস্টের লেখায় রাজ্যবাসীকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।