
বড়সড় দুর্ঘটনার কবলে পড়েছে সরবমতী কামাক্ষ্যা এক্সপ্রেস। বেঙ্গালুরু থেকে কামাক্ষ্যাগামী ট্রেনটি ওড়িশার কটক স্টেশন ছেড়ে বেরিয়ে যাওয়ার পরই কেন্দাপড়ার কাছে দুর্ঘটনার মুখে পড়ে। জানা গিয়েছে , মাঙ্গুলিতে আচমকাই লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনের ৪ টি কামরা। তবে সৌভাগ্যের বিষয় গাড়ির গতি কম থাকার কারণে দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
তবে আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। তাঁরা রেলট্র্যাকের পাশেই দাঁড়িয়ে থাকেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। ট্রেন বেলাইন হওয়ায় ওই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে ।







