
অলিম্পিক্স কখনও সোনা পায়নি ভারত। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এই মন্তব্যকে হাতিয়ার করে তীব্র আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
এক্স পোস্টে মুখ্যমন্ত্রীর অলিম্পিক মন্তব্যের ভিডিও পোস্ট করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, অলিম্পিকে ভারত সোনা পায়নি, মুখ্যমন্ত্রীর এই মন্তব্য অসম্মানজনক ও লজ্জার। শুভেন্দু আরও লিখেছেন, তাঁর মনে হয় অভিনব বিন্দ্রা, নীরজ চোপড়াদের নাম শোনেননি মুখ্যমন্ত্রী।
একইসঙ্গে শুভেন্দুর আরও সন্দেহ, মুখ্যমন্ত্রীর এই মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিত। দেশের সাফল্যকে খাটো করে দেখানোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য, আক্রমণ বিরোধী দলনেতার।
ছবি সৌজন্যে : এক্স






