গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home International গাজার জন্য সোমবার হরতালের ডাক সারজিসের

    গাজার জন্য সোমবার হরতালের ডাক সারজিসের

    0
    87
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    নো ওয়ার্ক, নো স্কুল-প্যালেস্টাইনের গাজায় ইজরায়েলি হামলার প্রতিবাদে সোমবার হরতাল পালনের অনুরোধ করেছেন বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল মুখ্য সংগঠন সারজিস আলম। ফেসবুক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানিয়েছেন তিনি।
    পোস্টে সারজিস লিখেছেন, গাজার জন্য বিশ্বব্যাপী হরতাল ৭ এপ্রিল। গণহত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সব দেশে একযোগে স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালত সব বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
    নির্বিশেষে ছাত্র-জনতা একসঙ্গে রাজপথে নেমে ইজরায়েলি খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত। তিনি আরও লিখেছেন, এনসিপি, বিএনপি, জামাত, কিংবা অন্য কোনও দলের ব্যানারে নয় বরং দল-মত নির্বিশেষে বাংলাদেশ ব্যানারে রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে হবে।