গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National মাউন্ট এভারেস্টে বরফ গলছে!

    মাউন্ট এভারেস্টে বরফ গলছে!

    0
    125
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    মাউন্ট এভারেস্টের চূড়ায় উল্লেখযোগ্য হারে কমছে বরফের আস্তরন। এ বার এমনটাই জানিয়েছে নাসার উপগ্রহচিত্র।
    জানা গিয়েছে, ২০২৪-২৫ সালের শীতে বরফের পরিমাণ এক ধাক্কায় প্রায় ১৫০ মিটার কমে গিয়েছে। যা শুনে কপালে ভাঁজ পড়েছে পরিবেশবিদদের। ‘২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত দু’বছর ধরে হিমালয়ের পার্বত্য অঞ্চল সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার উপগ্রহ। সেই উপগ্রহ থেকে পাওয়া ছবি থেকেই প্রকাশ্যে এসেছে এই নতুন তথ্য। আমেরিকার নিকোলস কলেজের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক তথা হিমবাহবিদ মাউরি পেল্টোর কথায়, ২০২১, ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সালে শীতকালীন আবহাওয়া ছিল উষ্ণ এবং শুষ্ক। ফলে বরফ কমছে। এই কারণেই তুষাররেখার উচ্চতা আরও বাড়ছে। উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার কারণে অন্যান্য জায়গাতেও দাবানলের মতো ঘটনা পাল্লা দিয়ে বাড়ছে। অন্যদিকে, পেল্টো জানাচ্ছেন, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত তুষারপাতের পরিমাণ সামান্য বেড়েছে।
    তবে তা একেবারেই উল্লেখযোগ্য বলা চলে না। তবে শুধু হিমালয়ই নয়, সামগ্রিক ভাবে ২০২৪ সালের ডিসেম্বরে নেপালের আবহাওয়া স্বাভাবিকের থেকে ২০-২৫ শতাংশ বেশি শুষ্ক ছিল বলে জানাচ্ছেন পেল্টো।