
আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন দুর্গম পাহাড় বা সমুদ্রের মাঝখানে যেখানে কোনো মোবাইল নেটওয়ার্ক বা ওয়াই-ফাই নেই সেখান থেকেও যোগাযোগ করা সম্ভব।
আইফোনে উন্নত স্যাটেলাইট প্রযুক্তি অ্যাড করেছে অ্যাপল, যা জরুরি অবস্থার পাশাপাশি সাধারণ মেসেজ আদান-প্রদানের সুবিধাও দিচ্ছে।আইওএসের সাম্প্রতিক বিভিন্ন ভার্সণে অ্যাপল এই সুবিধা আরও বাড়িয়েছে। ফলে পাহাড়ে হাইকিংয়ের সময়, গ্রামাঞ্চলে বা সমুদ্রের মতো প্রত্যন্ত জায়গা থেকেও বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা যাবে।এ ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, যা আইফোনের ভেতরেই জুড়ে দেওয়া আছে। যখনই সাধারণ সিগনাল থাকবে না তখন তা নিজে থেকেই কাজ শুরু করবে। এ পদ্ধতি সাধারণ মেসেজিংয়ের বিকল্প না হলেও নেটওয়ার্ক না থাকলে তা চমৎকার ব্যাকআপ হিসেবে কাজ করে। এর জন্যে নেটওয়ার্কহীন এলাকায় যাওয়ার আগেই আইমেসেজ অপশনটি চালু করে নিতে হবে। ফোনের ইমার্জেন্সি কনট্যাক্ট বা জরুরি যোগাযোগ ও ফ্যামিলি শেয়ারিং গ্রুপে থাকা সদস্যদের নাম আগেভাগেই সেট করে রাখা গুরুত্বপূর্ণ। ফলে, আপনি আগে মেসেজ না পাঠালেও তারা আপনাকে এসএমএস পাঠাতে পারবে।প্রথমে আপনার ফোনে যখন কোনো সেলুলার নেটওয়ার্ক বা ওয়াই-ফাই থাকবে না তখন আইমেসেজ অ্যাপটি খুলুন।আপনার এলাকায় এই সুবিধা থাকলে অ্যাপটি আপনাকে একটি নোটিফিকেশন দেখাবে যে, এখন স্যাটেলাইট মেসেজিং ব্যবহার করা সম্ভব।এরপর স্যাটেলাইটের মাধ্যমে যোগ হওয়ার অপশনটি বেছে নিলে স্ক্রিনে একটি নির্দেশিকা আসবে। স্যাটেলাইটের সঙ্গে সংযোগ ধরে রাখার জন্য আপনার আইফোন আপনাকে রিয়াল টাইমে দিকনির্দেশ দেবে।সংযোগ হলে আপনি মেসেজ টাইপ করে পাঠাতে পারবেন। তবে তা পৌঁছাতে সাধারণ সময়ের চেয়ে কিছুটা বেশি সময় নিতে পারে।
এরপর মেসেজটি সফলভাবে পাঠানো হলে আইফোন আপনাকে তা জানিয়ে দেবে।যতক্ষণ স্যাটেলাইট সংযোগটি সক্রিয় থাকবে ততক্ষণ অপর প্রান্তের ব্যক্তির পাঠানো উত্তরগুলোও আপনি স্যাটেলাইটের মাধ্যমেই পাবেন।
