
মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত-র উপর হামলার ২৪ ঘণ্টার মধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে দিল্লির পুলিশ কমিশনার এসবিকে সিং-কে। তাঁর জায়গায় রাজধানীর দায়িত্ব দেওয়া হয়েছে ১৯৯২ ব্যাচের অফিসার সতীশ গোলচা-কে। আইপিএস সতীশ গোলচাকে দিল্লির পুলিশ কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তিনিই দিল্লির কমিশনার পদে থাকবেন। বর্তমানে তিনি দিল্লির কারা বিভাগের ডিরেক্টর জেনারেল পদে কারাগার রয়েছেন। ডিরেক্টর জেনারেল অফ হোম গার্ডস এসবিকে সিং-কে দিল্লি কমিশনার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।
১ অগাস্ট স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এসবিকে সিং ১৯৮৮ সালের এজিএমইউটি অরুণাচল প্রদেশ, গোয়া, মিজোরাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল ক্যাডারের এক অফিসার ছিলেন।
