গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারে সৌদি : ট্রাম্প  

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারে সৌদি : ট্রাম্প  

    0
    136
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অবিলম্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারে সৌদি আরব। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্ব ইউরোপের যুদ্ধ বন্ধ করার জন্য পশ্চিম এশিয়ার সৌদি আরবের কী করা উচিত, তাও বলে দিয়েছেন তিনি। 

    সুইৎজারল্যান্ডের ডাভোস শহরে বিশ্ব অর্থনীতি ফোরাম অনুষ্ঠিত হচ্ছে। সেখানেই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এখনও যে পশ্চিম এশিয়ার তেল রফতানিকারী দেশগুলি তেলের দাম কমায়নি, তাতে তিনি বিস্মিত। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের অনেক আগে এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল সৌদি আরব-সহ বাকিদের। পশ্চিম এশিয়ার পেট্রোলিয়াম রফতানিকার দেশগুলির সংস্থা ওপিইসির সদস্যদের উদ্দেশে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরব এবং ওপিইসির সকলকে তিনি বলবেন, তেলের দাম কমান।তাদের এটা করতেই হবে। সত্যি কথা বলতে, এখনও যে এটা করা হয়নি, তাতে তিনি অবাক। তেলের দাম কমলে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, খনিজ তেলের দাম এখন অনেক বেশি।

    তাই যুদ্ধ চলবে। যুদ্ধ বন্ধ করতে চাইলে তেলের দাম কমাতে হবে। যা হচ্ছে, তার জন্য ওই দেশগুলি অনেকাংশে দায়ী। এত মানুষ মারা যাচ্ছেন। তেলের দাম কমার পর তিনি সুদের হারও কমাতে বলবেন।