গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment পুষ্পা টু থেকে ১৯ মিনিট বাদ 

    পুষ্পা টু থেকে ১৯ মিনিট বাদ 

    0
    162
    ছবি সৌজন্যে : এক্স

    মুক্তি পেয়েছে দক্ষিণী তারকা আল্লু অর্জুন অভিনীত সিনেমা পুষ্পা টু : দ্য রুল।সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় ন’ হাজার থিয়েটারে একযোগে মুক্তি পেয়েছে।

    সিনেমাটি বিশ্বের বিভিন্ন দেশে ভালোভাবে চললেও জটিলতা দেখা দিয়েছে সৌদি আরবে।জানা গেছে, প্রায় ৩ ঘণ্টা ২১ মিনিটের পুষ্পা টু ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির দীর্ঘতম সিনেমার একটি।আর এই সিনেমাটি সৌদি আরবের সেন্সর বোর্ড পুরো ৩ ঘণ্টা ২১ মিনিট রেখে মুক্তি দেয়নি। সৌদি আরবের সেন্সর বোর্ড থেকে সিনেমাটির কিছু অংশ কেটে ফেলা হয়েছে।ফলে ১৯ মিনিট কম রানটাইমে দেখা যাবে আল্লু অর্জুনের পুষ্পা টু। জানা গেছে, সৌদি আরবের সেন্সর বোর্ডের আপত্তি থাকার কারণে সিনেমাটি থেকে জাথরা দৃশ্য নামের একটি গুরুত্বপূর্ণ অংশ কেটে ফেলা হয়েছে।জানা গেছে, সিনেমাটিতে হিন্দু ধর্মের প্রতীক এবং দেবতাদের দৃশ্য ছিল। চরিত্রটিতে অভিনেতাকেও এক দেবীর মতো উপস্থাপন করা হয়েছিল। যা পছন্দ হয়নি সৌদি আরবের সেন্সর বোর্ডের। এ কারণে কিছু অংশ কেটে ফেলা হয়েছে।এদিকে আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত সিনেমা পুষ্পা ২ মুক্তি ঘিরে ভারতজুড়ে উন্মাদনা তুঙ্গে।তবে মুক্তির এক ঘণ্টা পরই পাইরেসির কবলে পড়েছে সিনেমাটি। জানা যাচ্ছে,ইতিমধ্যেই বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে সিনেমাটি।রিপোর্ট অনুসারে,বহুল প্রতীক্ষিত পুষ্পা ২ সিনেমা বিভিন্ন প্ল্যাটফরম ও পাইরেসি ওয়েবসাইটে ফাঁস হয়েছে। এদিকে, পুষ্পা ২ মুক্তির দিন ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। গুরুতর আহত তার ৯ বছরের ছেলে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে।পুলিশ সূত্রে জানা গেছে, পুষ্পা ২ সিনেমার প্রিমিয়ারে এসেছিলেন অভিনেতা আল্লু অর্জুন।তাকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায়।

    পুলিশ ও নিরাপত্তারক্ষীরা ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও, ভিড় এতটাই বেড়ে যায় যে সিনেমা হলের মেন গেটও ভেঙে পড়ে। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে। উল্লেখ্য,২০২১ সালের ব্লকবাস্টার সিনেমা পুষ্পার দ্বিতীয় কিস্তি,পুষ্পা ২।