সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান

0
76
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
ইসলামাবাদে শান্তিবৈঠক চলাকালীন সৌদি আরবে যুদ্ধবিমান পাঠিয়ে দিল পাকিস্তান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সৌদির সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি হয়েছে পাকিস্তানের। সেই চুক্তির প্রথম ধাপ হিসাবেই সৌদিতে যুদ্ধবিমান পাঠিয়েছে আমেরিকা।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, শনিবার সে দেশের পূর্বের প্রদেশে রাজা আবদুলাজিজ বিমানঘাঁটিতে নেমেছে সেই যুদ্ধবিমান। আমেরিকা এবং ইরানের বৈঠক ব্যর্থ হওয়ায় প্রশ্ন উঠছে তবে কি পাকিস্তানের এই যুদ্ধবিমান এবার তেহরানে হামলার কাজে ব্যবহার করবে সৌদি ! প্রসঙ্গত , ২০২৫ সালের সেপ্টেম্বরে এই প্রতিরক্ষা চুক্তি করে পাকিস্তান এবং সৌদি আরব। সৌদিতে গিয়ে যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে সাক্ষাৎ করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেই চুক্তির একটি শর্ত ছিল, যে এক দেশে আক্রমণ হলে দ্বিতীয় দেশ তা নিজেদের উপর আক্রমণ বলেই ধরে নেবে।