গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International খামেনিকে সৌদি বাদশাহর ‘গোপন’ চিঠি

    খামেনিকে সৌদি বাদশাহর ‘গোপন’ চিঠি

    0
    102
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি গোপন চিঠি পাঠিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।তেহরান সফররত সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান চিঠিটি সরাসরি খামেনিকে পৌঁছে দিয়েছেন।ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে তেহরানে বৈঠক করেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান।

    এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও আলোচনা করেন তিনি। চিঠিতে সৌদি বাদশাহ কী লিখেছেন তা প্রকাশ করা হয়নি। খবর, বৈঠকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি,সৌদির সঙ্গে গভীর সম্পর্ক গড়ার ব্যাপারে সমর্থন ব্যক্ত করেছেন। তিনি সৌদি আরবের মন্ত্রীকে বলেছেন, বিশ্বাস করেন ইসলামিক রিপাবলিক ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক উভয়ের জন্য ভালো হবে এবং দুই দেশ একে অপরের পরিপূরক হতে পারে।

    তিনি আরও বলেছেন, পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভরের চেয়ে এই অঞ্চলের ভাইদের অর্থাৎ,দেশগুলোর মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক একে অপরকে সাহায্য করবে।উল্লেখ্য,২০০৬ সালের পর ইরানের খামেনি প্রথমবারের মতো সৌদি আরবের কোনও উচ্চপদস্থ নেতার সঙ্গে দেখা করেছেন। ওই বছর সৌদির তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সাল তেহরান সফর করেছিলেন।