গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home North 24Pgs সৌগত-কে চোর স্লোগান, ছোড়া হল ডিম

    সৌগত-কে চোর স্লোগান, ছোড়া হল ডিম

    0
    8
    ছবি সৌজন্যে : নিজস্ব
    নিজের সংসদীয় এলাকা নিমতাতেই বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার নিমতায় তাঁকে ঘিরে চোর-চোর স্লোগান উঠেছে।
    সাংসদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে ডিমও। দমদমের সাংসদ সৌগত বৃহস্পতিবার নিমতা থানায় স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন। সেখান থেকে বেরোনোর পরই সাধারণ জনতার বিক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযোগ, সেই সময় তাঁকে ঘিরে চোর-চোর বলে স্লোগান দিতে থাকে জনতা। ভিড়ের মধ্যে থেকে সাংসদকে লক্ষ্য করে ডিম ছোড়ারও অভিযোগ ওঠে। যদিও সেই ডিম সাংসদের গায়ে লাগেনি। সৌগতের গাড়িতে গিয়ে পড়ে ডিম। তৃণমূল সাংসদের বক্তব্য, নির্বাচনের পরে তাঁর সংসদীয় এলাকায় দলের বিভিন্ন কর্মী আক্রান্ত হয়েছেন।
    তা নিয়েই থানায় স্মারকলিপি জমা দিতে এসেছিলেন তিনি। থানা থেকে তিনি বেরোনোর সময়ে বিক্ষোভের মুখে পড়েন। গোটা ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল সাংসদ।