
দল থেকে বহিষ্কৃত একজন নেতা কিভাবে নির্বাচন কমিশনারের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করতে পারে। প্রশ্ন তুলেছেন কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়, সাগরিকা ঘোষরা।
বৃহস্পতিবারই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঋতব্রত নেতৃত্বাধীন ১০ বিধায়ক। বৈঠক শেষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তাঁদের পাশে দলের দুই তৃতীয়াংশ বিধায়কের সমর্থন রয়েছে। এছাড়াও পুরসভার কাউন্সিলর, জেলা পরিষদের সদস্য এবং জেলা পরিষদের সভাপতিরাও রয়েছেন। তাই তারাই আসল তৃণমূল। সেই প্রসঙ্গে বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়, সাগরিকা ঘোষ প্রশ্ন তুলেছেন যে কেউ দেখা করতে চাইলেই কি নির্বাচন কশিন দেখা করবে। এরকম নজির আগে কোথাও আছে।
তাঁদের কথায় এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধী দলগুলোকে ভাঙার জন্য সব ধরণের রাজনৈতিক কৌশল ব্যবহার করছেন।
