গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk ত্রিপুরার বন্যা দুর্গতদের পাশে সৌরভ

    ত্রিপুরার বন্যা দুর্গতদের পাশে সৌরভ

    0
    221

    ত্রিপুরার বন্যা দুর্গতদের পাশে প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রতিবেশী রাজ্যে বন্যা কবলিতদের জন্য প্রচুর ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন তিনি।

     

    ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায় রাজ্যের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য ১০ লাখ টাকার ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন।বুধবার গীতাঞ্জলি গেস্ট হাউজ পরিসর থেকে সবুজ পতাকা নাড়িয়ে ত্রাণ সামগ্রী বোঝাই গাড়িগুলিকে ফ্ল্যাগ অফ করে বিভিন্ন জেলার উদ্দেশ্যে পাঠানো শুরু করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে জামা-কাপড়, খাবার দাবারের পাশাপাশি ওষুধ ও অন্যান্য সামগ্রী রয়েছে।এবারের ত্রিপুরায় বন্যায় ৩৬ জনের প্রাণহানি হয়েছে। রাজ্য সরকারের দাবি, সব মিলিয়ে বন্যায় ১৫ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। গত তিন দশকে এরকম ভয়াবহ বন্যা দেখেনি ত্রিপুরাবাসী। প্রায় ১৭ লাখ মানুষ কোনও না কোনওভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যায়। গৃহহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।