
এবারের আই পি এলে বলে থুতু লাগানোর অনুমতি দেওয়া হলেও বিশ্ব ক্রিকেটে তা চালু হবে কিনা তা নিয়ে এখনই মন্তব্য করতে না নারাজ বাংলার মহারাজ। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে আই সি সি ক্রিকেট কমিটির চেয়ারম্যান ,২৬ এবং ২৭ মার্চ দুবাইতে যে কমিটির বৈঠক রয়েছে। কিন্তু তার আগে এই ব্যাপারে নিজের মতামত জানাতে নারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়।
শনিবার কলকাতায় এক অনুষ্ঠানে তিনি বলেছেন ,কে কে আর এবং আর সি বি ,গতবারের চেয়ে দুর্বল টিম। কারণ হিসাবে বলেছেন কে কে আরে মিচেল স্টার্ক নেই। শ্রেয়স আইয়ার নেই। ফিল সল্ট কেকেআর ছেড়ে আরসিবি-তে চলে গিয়েছেন।
আইপিএল নিলামে আনরিখ নোখিয়া, কুইন্টন ডি’ককের মতো ক্রিকেটারকে নিয়েছে কেকেআর। তবুও তিনি মনে করেন গতবারের তুলনায় নাইটরা এবার কিছুটা দুর্বল।অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এবারের আই পি এলেও বিরাট কোহলি পুরো ফর্মে ফিরবেন বলে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়।







